২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কুমিল্লা : ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দল হিসাবে বিএনপির নিবন্ধন বাতিল হবে’ বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে কুমিল্লায় তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে…
‘নির্বাচন থেকে সরে যেতেই ছলচাতুরি করছে বিএনপি, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কোন কর্মসূচী নেই’ বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২ফেব্রুয়ারী) সকালে রাজধানীর শনির আখড়ায় ফুট ওভার ব্রিজের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর বিএনপির বৈঠকের বিষয়টি কড়া সমালোচনা করে তিনি বলেন, এক বছর দশ মাস ধরে তাদের কোন মিটিং হয় না। এটা নাকি গণতান্ত্রিক দল।
প্রতি দুই মাসে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা করা বাধ্যতামূলক বলে জানান তিনি।
খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোন কর্মসূচি দেবে না উল্লেখ করে কাদের বলেন, কোন কর্মসূচি দিয়ে মানুষের উদ্বেগ ও উৎকন্ঠাকে বাড়াতে চাই না। এটা আদালতে রায়। আদালতের রায়ের উপর কোন কর্মসূচি হয় না। আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণই সমুচিত জবাব দিবে।
তিনি বলেন, বিএনপি অভিযোগ করেছে পুলিশ নাকি গ্রেফতারের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমি পুলিশ কমিশনারকে বলে দিয়েছি গণগ্রেফতার যেন না হয়। যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন গ্রেফতার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D