২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে তারা আর কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর বেগম খালেদা জিয়ার মত দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না’- এ মন্তব্য করে হানিফ বলেন, বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদেরকে বোকা ভাবারও সুযোগ নেই।
তিনি বলেন, ‘দেশের জনগণ এতিমদের টাকা আত্মসাৎকারী এবং দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা এখন বর্তমান বিশ্বের সততা ও দক্ষতার দিক দিয়ে প্রথম তিনজনের একজন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। মেলায় বিভিন্ন পণ্যের ৭৫ টি স্টল বসেছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে। সূত্র: বাসস
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি অতীত অপকর্মের কারনে জনগন থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা রাজনীতি থেকেও অনেকটা বিচ্ছিন্ন। এই মুহুর্তে নির্বাচন হলে কি হবে,না হবে সেটা ভাববার দরকার নেই। নির্বাচন যখন হবে তখন ভাবতে হবে কতভাগ ভোট পাবে। তারা এখন কাল্পনিক তুষ্টিতে ডুবে আছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে বলেন,এই মুহুর্তে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির কতটুকু জনপ্রিয়তা আছে তা জনগন দেখেছে। তাদের জনপ্রিয়তা থাকলে ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ নিতো। নির্বাচনে জয়লাভ করার কোন সম্ভাবনা নেই বিধায় বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি প্রমাণ করুক কত ভাগ মানুষ তাদের পক্ষে আছে।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D