২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
আমাদের নেত্রী খালেদা জিয়া সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে ৩ দিন কোর্টে যাবেন। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াবেন। এটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিলা দলের পক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিরতণ করেন।
বিএনপির মহাসচিব ‘আমরা বারবার বলছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না, সকলকে সমান সুযোগ দিতে হবে, বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। চালের দাম ৬০ টাকা, এই অবস্থায় সাধারণ মানুষের জীবন অত্যন্ত দুঃসহ হয়ে উঠেছে। সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারের এই উন্নয়ন শুধু একটি গোষ্ঠীর জন্য। যারা ধনী তারা আরো ধনী হয় এবং যারা গরীব তারা আরো গরীব হয়। আর এমন উন্নয়ন হচ্ছে যে, ঢাকার শহরে আর গাড়ি চলে না। আমরা দ্রুত এই অবস্থায় নিরসন চাই, দ্রুত একটি নির্বাচন হতে হবে। অবশ্যই সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমাদের সকলকে জেগে উঠতে হবে এবং সজাগ হতে হবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে এবং যে অধিকার আমাদের কাছ থেকে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে।
আয়োজক জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D