৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
সিলেটের কানাইঘাট থানায় প্রায় আড়াই বছর জব্দ থাকার পর ৪৬ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দায়রা জজ বিশেষ ট্রাইব্যুানাল-১, সিলেটে মামলাটি নিষ্পত্তি হওয়ায় আদালতের নির্দেশে আজ বুধবার থানা কম্পাউন্ডে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, এসআই আবুল মনসুর মির্জা, স্বপন চন্দ্র সরকার ও পিএসআই প্রদীপ রায়।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জুলাই উপজেলার বড়চতুল ইউনিয়নের রাউত গ্রাম থেকে ৪৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ সাত জনকে আটক করে র্যাব-৯। পরে ২৫ জুলাই র্যাব বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D