৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত হবে। ইউএসএআইডি ও ইউকেএইড-এর যৌথ অর্থায়নে ডেমোক্রেটিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় Strengthing Political Landscape in Bangladesh (এসপিএল) শীর্ষক প্রকল্পের অধীনে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গোলটেবিল বৈঠকের উদ্যোক্তা ডিআই পলিটিক্যাল ফেলো এলামনাই অ্যাসোসিয়েশন, সিলেট।
নগরীর একটি হোটেলের হলরুমে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এ গোলটেবিল বৈঠকে সিলেট আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গোলটেবিল বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আ,লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ অংশ নেবেন।
রাজনৈতিক প্রতিপক্ষ হলেও সিলেটে প্রায় সময়ই বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দাঁড়ান আওয়ামী লীগ-বিএনপি নেতারা। আজ আরো একবার একসাথে গোলটেবিল বৈঠকে অংশ নিচ্ছেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D