১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার মালয়েশিয়ায় বৃষ্টিবঘ্নিত ম্যাচে প্রথমে ভারতীয় যুবারা নিজেদের ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে বৃষ্টি আইনে ৩২ ওভারে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে ৩০ বল হাতে থাকতেই জয় তুলে মাঠ ছাড়ে। এ যেন ঢাকার কাছে দিল্লির লজ্জার হার।
টসে হেরে বল করতে নেমে প্রথম ওভারেই ভারতীয়দের প্রথম উইকেট তুলে নেন কাজী অনিক। ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩২ ওভার প্রতি ইনিংসে। রানরেট বাড়াতে আক্রমণাত্মক খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে ভারত। একপর্যায়ে ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান হয় ভারতের।
কিন্তু শেষদিকে সালমান খান এবং শিবা সিংয়ের ব্যাটিং নৈপূণ্যে নয় ওভারে মাত্র দুই উইকেটেই আরো ৭১ রান যোগ করে ভারত। ১০ বলে ১৭ করেন শিবার, ৩৯* রান করে অপরাজিত থাকেন সালমান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রবিউল হক। এছাড়া দুইটি করে উইকেট নেন আফিফ ধ্রুব এবং কাজী অনিক। অন্য দুইটি যায় রানআউটের খাতায়।
ভারতের দেওয়া ৩২ ওবারে ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পিনাক ঘোষের অপরাজিত ৮১* (৭৭) x আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তওহিদ হৃদয়ের ৪৮* (৩২) এবং নাঈম শেখের ৩৮ (৪৪) রানের উপর ভর করে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D