২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি অনুধাবন করেছেন আওয়ামী লীগ মেসির মত খেলছে। মেসি নিঃসন্দেহে ভাল খেলোয়াড়। একদিন আগে মেসি টানা তিনটি গোল করে হ্যাট্রিক করেছে। আওয়ামী লীগ সরকারও টানা তিন বার ক্ষমতায় গিয়ে হ্যাট্রিক করবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ একতরফা নির্বাচন করার লক্ষ্যে আবারো ‘নীলনকশা’ অনুযায়ী বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসির মত খেলছে বলে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানান হাছান মাহমুদ।
হাছান মাহমুদ আরো বলেন, পত্রিকায় এসেছে খালেদা জিয়া লন্ডনের পাকিস্তানের দূতাবাসে গিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনী দিবসে। কিন্তু আমাদের দেশের সামরিক বাহিনী দিবসে তিনি যান না। খালেদা জিয়া তো পাকিস্তানের সামরিক বাহিনী দিবসে যাবেনই, কারণ তিনি পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। তিনি মুরব্বি মানুষ, আমার মায়ের বয়সের। তার সম্পর্কে আরো অনেক তথ্য আছে, যা বলতে চাই না। অনেকেই এইসব ইতিহাস জানেন।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বিএনপির নেত্রী শুধু জঙ্গিবাদ মদদ দেন না তিনি সাম্প্রদায়িকতাকেও উস্কানি দেন। তার দল দেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চাইছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করতে চাইছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ও অহিংস নীতিকে মিয়ানমানের জন্য শিক্ষণীয় বলেও এসময় মন্তব্য করেন হাছান।
‘জাতীয় মুক্তিযোদ্ধা সমন্নয় কমিটি’ আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D