|
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
সিলেট, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার মুহিবুর রহমান একাডেমিতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬।
সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে সুসজ্জিত করে তোলে। প্রতিটি শ্রেণিকক্ষ যেন পরিণত হয় আনন্দ ও সৃজনশীলতার একেকটি মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান, রেক্টর সালমা খানম চৌধুরী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
একাডেমির চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রেক্টর সালমা খানম চৌধুরী এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক বলে উল্লেখ করেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। পাঠ্যক্রমের নিয়মিত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D