সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন বাস্তবায়নের দাবিতে নগরিতে মিছিল সমাবেশ করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।

১৬ নভেম্বর রাত ৮টায় মেন্দিবাগ পয়েন্টে জমায়েত হয়ে মিছিলটি সোবহানীঘাট-শিশুপার্ক হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন’র সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক জলিল মীরা’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কার্যকরী কমিটির সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বিল্লাল, শাহীন আহমদ, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমদ জিল্লুল।

নেতৃবৃন্দ বলেন হোটেল সেক্টরের শ্রমিকদের যেমন নেই চাকরির নিশ্চয়তা, তেমনি নেই জীবনের নিরাপত্তা। হোটেল-রেস্টুরেন্ট মালিকরা দেশে প্রচলিত শ্রমআইনের তোয়াক্কা না করে তাদের মনগড়া ইচ্ছামাফিক স্বেচ্ছাচারী কায়দায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। কাগজে-কলমে প্রচলিত শ্রমআইনে নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, দৈনিক ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত কাজে দ্বিগুণ মজুরি ও বছরে ২ টি উৎসব বোনাস প্রদান, মজুরিসহ সাপ্তাহিক দেড় দিন ছুটি, বছরে ১১ দিন নৈমিত্তিক ছুটি, ১৩ দিন উৎসব ছুটি, ১৪ দিন চিকিৎসা ছুটি, প্রতি ১৮ দিন কাজে ১ দিন অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন ইত্যাদি অধিকার থাকলেও হোটেল সেক্টরে মূলতঃ তা বাস্তবায়ন করা হয় না। এসকল দাবি ও অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম বেগবান করলে, মালিক শ্রেণী-সরকার প্রশাসন ও প্রতিক্রিয়াশীল মহল নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করতে থাকে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে ২০২৫ সালে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হলেও অদ্যবধি তা কার্যকর হচ্ছেনা।

সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিকরা তাদের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম দাবি জানিয়ে আসছে তার প্রতি একাত্নতা পোষণ করেন এবং গার্মেন্টস মালিক মজুরি ঘোষণা না করে যে কালক্ষেপণ করে চলছে তার নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে মজুরি ঘোষণায় কালক্ষেপন করার জন্য সকল ধরনের উদ্ধত্ত পরিস্তিতির দায়ভার মালিক ও প্রশাসনকে নিতে হবে।

সভাপতি তা বক্তব্যে হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের বাঁচার মত মজুরি, শ্রমআইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা আদায়ের সংগ্রামের পাশাপাশি শ্রমিক শ্রেণির সার্বিক মুক্তির লক্ষ্যে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে দেশের অপরাপর সেক্টরের শ্রমিকদের ও জনগণের আন্দোলন-সংগ্রামে একাত্ন হওয়ার আহবান জানান একইসাথে শ্রমিক-কৃষক-জনগণের সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনকে অগ্রসর করা ছাড়া হোটেল-শ্রমিকসহ শ্রমিক-কৃষক-জনগণের সার্বিক মুক্তি অর্জনের বিকল্প নেই আর সেই লক্ষ্যকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট