বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট’র কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট’র কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির (২০২৬-২০২৮) ১ম সভা গতকাল ৬ নভেম্বর ২০২৬ খ্রি. সমিতির গার্ডেন টাওয়ারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির পুনঃনির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার। সভায় সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যের পরিচিতি ও নাম ঘোষণা করেন। সভায় আগামী ২ বৎসরের জন্য সমিতির কর্মপরিকল্পনা প্রণয়নের নিমিত্তে ৭ সদস্য বিশিষ্ট সাব-কমিটি ঘোষণা করা হয়। সভায় বিগত বৎসরের ন্যায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার যেকোনো অনুন্নত এলাকায় এক কিংবা একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রদান, শিক্ষা বিস্তারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মানুষের কল্যাণে কাজ করার নিমিত্তে সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বিভিন্ন অভিমত প্রকাশ করেন। তাছাড়া সমিতির কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বর্হিবিশ্বের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনগুলির সাথে যৌথভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করা হয়। সভায় আগামী ০২ বৎসরের সমিতির কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সুসম্পন্ন করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোঃ ছুরাব আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট ফখরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দপ্তর সম্পাদক মোঃ ওলিউর রহমান সুফী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জামাল আহমদ মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ আলা হোসেন, কার্যনির্বাহী সদস্য সর্বজনাব মইনুল হক চৌধুরী, আব্দুল জলিল জিলু, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ডাঃ মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), অ্যাডভোকেট ইকবাল আহমদ, সেলিম আহমদ জিতু, খালেদ আহমদ, অ্যাডভোকেট দিদার আহমেদ ও শাহীন আলম জয়। এছাড়া বিশেষ আমন্ত্রণে সমিতির জীবন সদস্য ও প্রবাসী কমিউনিটি নেতা জনাব শাহ মুনিম সভায় অংশগ্রহণ করে তার মূল্যবান অভিমত ব্যক্ত করেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম.এ. মতিন। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার এর সৌজন্যে এক নৈশভোজের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট