|
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নবী হোসেন উত্তর কারারচর গ্রামের ফজর রহমানের ছেলে। তিনি পিকআপভ্যানে পন্যপরিবহনের ব্যবসা করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী সানিসহ ৬/৭ জনের এক দল সশস্ত্র সন্ত্রাসী দল ট্রান্সপোর্ট ব্যবসায়ী নবী হোসেনের বাড়ী গিয়ে তার ছোট ভাই মনির হোসেনকে খোঁজতে থাকে। এসময় মনিরকে খোঁজে না পেয়ে সন্ত্রাসীরা ভাই নবী হোসেনের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে তাকে এলোপাথারি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে আসলে নবী হোসেনর স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে সোহাগি আক্তারও তাদের হাতে আহত হয়। আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নবী হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করেন।
নবী হোসেনের স্ত্রী সোহাগি আক্তার জানান, সানি, নয়ন রব্বির নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে বাড়ির ভিতর প্রবেশ করে আমার দেবর মনিরকে খোঁজতে থাকে। তাকে না পেয়ে আমার স্বামীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পেটে গুলি করে গুরুতর আহত করে। এসময় আমি ও আমার মেয়ে দৌড়ে গেলে তারা আমাদের উপরও হামলা চালিয়ে এলোপাতারি মারধোর করে। পরে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে আসতে থাকলে তারা হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের চিকিৎসকগণ অস্ত্রোপাকারের মাধ্যমে আমার স্বামীর শরীর থেকে একটি গুলি বের করেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আমার স্বামীর ওপর হামলাকারীদের বিচার চাই।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ন্দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষই দুষ্ট প্রকৃতির মানুষ। তারা মারামারি করে ঢাকায় ভর্তি আছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D