|
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং হাসপাতালের বিভিন্ন কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে হাসপাতালটির অপারেশন থিয়েটার, অস্ত্রোপচার-পরবর্তী কক্ষ ও অটোক্লেভ কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতালটিতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ওষুধের ফার্মেসি পরিচালনার লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D