সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর বিশেষ সাধারণ সভা গত ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের অফিস সম্পাদক নাজমুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৬নং ওয়ার্ড সভাপতি শহিদ বকস, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, ২২নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, ৩২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান কাঞ্চন, ৩৩নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি মুমিন মিয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান প্রমুখ।
সাধারণ সভায় বক্তারা বলেন, রিক্সা শ্রমিকরা নগরীর পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিদিন নানা প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের যাতায়াতের সেবা নিশ্চিত করছেন। অথচ শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে রিক্সা শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করতে হবে। রিক্সা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, কল্যাণ ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট