|
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের নানা উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামের এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৪ ৭৯২ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে ৭০ জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন রোগী।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন সর্বমোট ৮৬১ জন শিশু। অন্যদিকে এই পাঁচ মাসে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যু হয়েছে ৯৯ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D