|
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে নাগরিক সমাবেশ ৩০ আগস্ট-২০২৬, রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট অনুষ্ঠিত হবে।
নাগরিক সমাবেশকে সফল করার লক্ষ্যে ২৮ আগস্ট শুক্রবার বিকাল পাঁচটায় আম্বরখানা পয়েন্টে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল মতাওয়ালী ফলিকের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন, আব্দুল গফুর, মুজিবুর রহমান চৌধুরী, ইসমত ইবনে ইসহাক সানজিদ, শাহ ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জনগুরুত্বপূর্ণ দাবীগুলো বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D