|
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। নিহত লাবিবুল আল হাসান (১০) জেলার কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের আতাউর শেখের ছেলে ও রায়হান ইসলাম রাব্বি (১২) কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে পাঁচ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বি কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। কিছু সময় পর নিখোঁজ লাবিব ও রাব্বিকে অচেতন অবস্থায় নদী থেকে তুলে এনে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D