সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুড কর্ণারের সামনে থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শামসুল (৪৯) জৈন্তাপুর উপজেলার সরিফৌদ বা সারিঘাট এলাকার মৃত জাফর আলীর ছেলে। এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধারের পর জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দের করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট