১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এবং ৪৮ বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) র্যাব-৯, সদর দপ্তর সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল বুধবার(১৫ জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। তবে অভিযান চলাকালে এসব চোরাচালানি পণ্যের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা জিরা ও পিকআপ জব্দ তালিকাসহ ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D