১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা রোধে দীর্ঘদিন ধরেই চলছে প্রচার-প্রচারণা, জরিমানাসহ নানা ধরনের অভিযান। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। শহরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে সেই দৃশ্য সরাসরি ওই বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ, ওই ব্যক্তিকে শহরের সাধারণ মানুষ প্রকাশ্যেই দেখতে পাচ্ছেন।
পৌরসভার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “Hall of Shame”। কর্তৃপক্ষের আশা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার ভয়ে মানুষ এমন অসচেতন ও অস্বাস্থ্যকর আচরণ থেকে বিরত থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও সচেতন হবে।
এই পদক্ষেপকে অনেকেই অভিনব ও কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধুমাত্র জরিমানা করে যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তখন সামাজিকভাবে জবাবদিহি তৈরি করতে এমন ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে উদ্যোগটি নিয়ে সমালোচনাও রয়েছে। কিছু নাগরিক ও অধিকারকর্মী ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের বিষয়টি সামনে এনে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এ ধরনের প্রকাশ্য প্রদর্শন ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে।
এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ শহরে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা সফল হয়।
সূত্র : ইন্ডিয়া টুডে

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D