সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬

সিলেটে হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মৃত ৮ মাস বয়সী শিশু আরিয়ান আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৭২ জন, সিলেটে ১৭২ জন, হবিগঞ্জে ৫১ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামে (সন্দেহজনক ও নিশ্চিত) মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট