১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন শাহ ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকায় শরিফপুর, সুলতানশী, হাতিরথানসহ আশপাশের গ্রামের প্রায় ৫০০ বন্যাকবলিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নির্বাচিত প্রতিটি পরিবারের হাতে চাল, আটা, সয়াবিন তেলসহ প্রায় ১৭ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, হবিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, বিএনপি নেতা জালাল আহমেদসহ লস্করপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।
এদিকে, খাদ্যসামগ্রী পেয়ে শাহ ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোক্তা শাহ তাজুল ইসলাম রুমেলসহ পরিবারের অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D