১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র স্রোতে ধলাই নদে তলিয়ে যাওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকালে গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদী পারাপারের সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে যান মাসুক মিয়া।
তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকতিয়ারখোলা এলাকায় তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D