১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান এবং পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক ডাইরেক্টটার ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য, বরেণ্য ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের নেতৃবৃন্দ।
গত ১৩ জুলাই এক শোকবার্তায় কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা, কলেজ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ পরিবারের নেতৃবৃন্দ মরহুম মনির উদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, মনির উদ্দিন আহমদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, সৎ, মানবিক ও পরোপকারী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সফল সংগঠক বা শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানই ছিলেন না, বরং অসংখ্য মানুষের অভিভাবক, পরামর্শদাতা ও অনুপ্রেরণার উৎস ছিলেন। শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গঠনে তাঁর নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মনির উদ্দিন আহমদের মৃত্যুতে শিক্ষা অঙ্গন, ব্যাংকিং খাত এবং সামাজিক পরিমণ্ডলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বরেণ্য ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমদের সততা, কর্মনিষ্ঠা, উদারতা ও মানবিক গুণাবলি তাঁকে মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় করে রাখবে।
কলেজ পরিবারের পক্ষ থেকে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।
মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের সকল সদস্য মরহুম মনির উদ্দিন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ও কর্মকে ধারণ করে শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D