১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সিলেটে পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ ও নগরীর কোতয়ালী থানাধিন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া কলেজ রোড এলাকার একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘোষগাঁও এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আজাদুর রহমান (২৫), কানাইঘাট উপজেলার নারায়নপুর এলাকার মৃত মাসুক উদ্দিনের ছেলে শিপন উদ্দিন (২৪), গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকার মৃত আফতাব আলীর ছেলে সামাদ আহম্মদ (৩০), নেত্রকোনার মোহনগঞ্জ থানার উল্লুকান্দা এলাকার মৃত শাবিনূরের ছেলে শাকিব (২০) এবং গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকার মৃত আনোয়ার হোসেন বাদলের ছেলে ইয়াসিন আরাফাত (২৮)।
অপরদিকে, একই রাতে নগরীর কোতয়ালী থানাধিন পশ্চিম শেখঘাট নবাব রোড এলাকায় একটি পানের দোকানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটকরকৃতরা হলেন- সিলেট নগরীর শেখঘাট এলাকার বিল্লাল আহম্মদের ছেলে মুন্না আহম্মদ (২৬), জিল্লাল মিয়ার ছেলে সাগর তালুকদার (৩০), আব্দুল বাছিরের ছেলে সুমন আহম্মদ (২৭) এবং জানু মিয়ার ছেলে সাইফ ইসলাম সুমন (২৬)।
মঙ্গলাবার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে স্বীকার করেছেন। সাধারণ মানুষকে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে খেলায় যুক্ত করে কমিশন আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। জুয়া প্রতিরোধ আইনের মামলায় আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D