১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭ বস্তা ভারতীয় চা-পাতাসহ একটি টাটা ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত চা-পাতার পরিমাণ ১ হাজার ২৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন চৌকিদেখী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় এয়ারপোর্ট বাইপাস থেকে আম্বরখানাগামী একটি টাটা ডিআই পিকআপকে থামার সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ১-২ জন ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ার মার্কেটের সামনে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করে। গাড়িটি তল্লাশি করে ২৭ বস্তায় মোট ১ হাজার ২৬ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D