১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জরিনা বেগমের বর্তমান ঠিকানা- ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট। তাঁর বয়স ৬০ বছরের ওপরে। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে একটি বাদামি রঙের শাড়ি ছিল। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কেউ বৃদ্ধার সন্ধান পেলে নিচে দেওয়া মোবাইল নম্বরে বা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা: ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট, মোবাইল: ০১৩২৮৩৪৬৪৯৮।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D