১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সরকার ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।
শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের হাওরে নৌকায় করে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১২ জুলাই) দুপুরে, প্রায় ২৪ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে পানিতে জয়ের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D