১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারা যাওয়া ৭ মাস বয়সী শিশু অয়ন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার আল আমিন মিয়ার পুত্র। সে সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এ শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯২ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী- চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ল্যাব কনফার্মড কেসের সংখ্যা ৪৮৩ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৫৭ জন, সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৪১ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন ভর্তি হওয়া ৭৪ জনের মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ৩৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন ও রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৬২ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন ওসমানী মেডিকেল হাসপাতালে এবং ৯০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বাকি রোগীরা সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D