বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে বিয়ানীবাজার থানাপুলিশের একটি দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪০) নামে একজনকে আটক করে।

তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রামের তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমানিক ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

পরে আটক জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট