সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ

সিলেট মহানগরের টিলাগড় এলাকার বুরহানবাগে ড্রেনের পানিতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা গেছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছেন।

স্থানীয়রা বলছেন- ওই নারী ভবঘুরে। দীর্ঘদিন ধরে মহানগরের টিলাগড়, শিবগঞ্জ ও বুরহানবাগসহ আশপাশ এলাকায় ঘুরাফেরা করতেন। খুবই শান্ত স্বভাবের নারী ছিলেন তিনি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম রাত পৌনে ১০টার দিকে জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সঙ্গে পিবিআই এবং অন্যান্য সংস্থার লোকজন রয়েছেন। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট