১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী। বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।
শুক্রবার (১০ জুলাই)বিকালে তিনি কমলগঞ্জ উপজেলার বন্যাপীড়িত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরজমিনে পরিদর্শনে যান। এ সময় ঘরের ভেতর পানি উঠে যাওয়া এবং পানিবন্দী অবস্থায় থাকা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
ত্রাণ বিতরণকালে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে এই সংকটে সরকার এবং আমরা আপনাদের পাশে আছি। একজন মানুষও যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,সহকারী কমিশনার( ভূমি)রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওমর ফারুক,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এমন কঠিন সময়ে সংসদ সদস্যকে সরাসরি পাশে পেয়ে এবং দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে এই ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D