তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

সুনামগঞ্জে তাহিরপুরে ভারতীয় ১৩ লাখ টাকার ফুচকার চালান জব্দের ঘটনায় ৮ চোরাকারবারির নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সামসুর ছেলে আল আমিন, মোল্লাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিল, উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্তগ্রাম বড়গোপ টিলার জলিলের ছেলে মিলন, সীমান্ত গ্রাম মাহারাম টিলার মরম আলীর ছেলে শফিকুল, জসিমের ছেলে ফরিদ সহ অজ্ঞাত নামা ২ থেকে ৩ জন।

শুক্রবার রাতে তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বুধবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গোলাঘাট জলমহালের (বিল) তীরে থাকা ওমান প্রবাসী সাহাদতের বসতবাড়ির ফাঁকা একটি কক্ষের গুদামে রাখা ভারত থেকে চোরাচালানী চক্রের নিয়ে আসা একাধিক বস্তা ভর্তি ৩ হাজার ৭০৮ কেজি (প্যাকেটজাত খাদ্য সামগ্রী) ফুচকার চালান জব্দ করে সুনামগঞ্জ জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের একটি টিম। জব্দকৃত ফুচকার মুল্য প্রায় ১৩ লাখ টাকা।

সুত্র জানায়, ভারতীয় গবাধিপশুর (গরু, মহিষ) খাদ্য সামগ্রী, মসলা, কসমেটিকস, বিড়ি, মাদক চোরাকারবারীদের সাথে কারবারে জড়িত থাকা চক্রটি হাওর-নৌ পথে ট্রলার যোগে ফুচকার চালানটি কিশোরগঞ্জের ভৈরবে সরিয়ে নিতে জলমহালের তীরের ওই প্রবাসীর বাড়িতে গুদামে রাখে।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মামলার বাদী এসআই সাব্বির আহমদ জানান, ফুচকার চালান জব্দের পর চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট