১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখা মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে। ঘোষিত কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহত ও শহীদ পরিবারের খোঁজ-খবর নেওয়া, জনসচেতনতা সৃষ্টি এবং গণসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে- ৪ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়। ৫ থেকে ৯ জুলাই মহানগর জামায়াতের উদ্যোগে পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া ১০ থেকে ১৫ জুলাই জুলাই শহীদ ও আহত-পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ১৭ ও ১৮ জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ১৯ জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও ২০ থেকে ২৪ জুলাই গণ-ভোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া, খুনিদের বিচারের দাবিতে প্রচারণা এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগরীর বিভিন্ন থানায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করা হবে।
আগস্ট মাসের কর্মসূচির মধ্যে রয়েছে- ১ আগস্ট মহানগরীর উদ্যোগে গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জুলাইয়ে আহত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও নগরীতে বিক্ষোভ মিছিল এবং ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া মহিলা ও ছাত্র সংগঠনের উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এক বিবৃতিতে মহানগর জামায়াত ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D