১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬
“বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে সন্তানদের ছায়া দেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাবা দিবস ও ২০ জন সফল বাবাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন।
বিশ্ব বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা আহমদ সিরাজের সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এম এ মুনীম চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ুম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্ট্রি শাহিদা পারভীন। আলোচনায় অংশ নেন অধ্যাপক আব্দুল মুমিত, এডভোকেট আব্দুল আহাদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা সফল বাবাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবর্ধিত বাবারা এ সময় উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে বক্তারা আজকের সমাজে বাবার গুরুত্ব ও দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করে বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় অবদান রাখা ২০ জন সফল বাবাকে সম্মাননা জানানো একটি অত্যন্ত মহতী উদ্যোগ। এই আয়োজনটি সাধারণত বাবা দিবস বা বিশেষ কোনো সামাজিক ও পারিবারিক উৎসবে করা হয়ে থাকে। প্রতিটি বাবা তাঁর জীবনের সর্বোচ্চ শ্রম, মেধা ও সময় ব্যয় করেন সন্তানের জন্য। শ্রদ্ধা ও সম্মান সেই সব বাবাদের প্রতি, যারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন একটি সুন্দর পরিবার, একটি সুন্দর সমাজ এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য। বাবারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্মানের সঙ্গে বেঁচে থাকুন এই কামনাই সবসময়। আপনাদের অকৃত্রিম স্নেহ, আত্মত্যাগ এবং সঠিক দিকনির্দেশনায় আপনার সন্তানরা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠেছে। পিতা হিসেবে আপনাদের এই অনন্য সাফল্য, দায়িত্ববোধ ও অবদানকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচিত ২০ জন সফল বাবাকে একে একে মঞ্চে ডেকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িংত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D