সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ধনুকান্দি এলাকায় বাবার বাড়ির একটি কক্ষে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর স্বামীর বাড়িও একই গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।

​পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে চেষ্টা করছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট