৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬
সিলেটের হজরত শাহজালাল (রাহ.)-এর মাজারের দানবাক্স, ডেকচি ও চান্দুয়ায় জমা টাকা দ্বিতীয়বারের মতো গণনা করা হবে।
এর আগে ২২ জুন ৭শ বছরের রেকর্ড ভেঙে জেলা প্রশাসক (সদ্যসাবেক) সারোয়ার আলমের নির্দেশে মাজারের ডেকচি ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরবর্তীতে সোনালি ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্টে জমা রাখা হয়।
এবার আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দ্বিতীয়বারের মতো দানের টাকা গণনা করা হবে। ওই অর্থও জেলা প্রশাসকের সোনালী ব্যাংকের সেই নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গঠিত হওয়া উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, এ নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেটের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মতোয়াল্লি পরিবারের দুই সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি।
এই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D