সিলেটে দুই মানবপাচারকারী আটক, উদ্ধার ২

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সিলেটে দুই মানবপাচারকারী আটক, উদ্ধার ২

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

আটককৃতরা হচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়া থানার হিংগাজীয়া দক্ষিণপাড়া গ্রামের রুয়েল আহমদ (২২) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী গ্রামের তাহমিনা আক্তার (৩০)।

এসময় জিম্মি থেকে উদ্ধারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আয়াত উল্লাহ (১৯) এবং একই উপজেলার ১৮ বছর বয়সী এক তরুনী জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ৯৯৯ -এ একটি কল পাওয়ার পর অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের নির্দেশনায় এএসআই মিঠু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মানবপাচারকারী অভিযোগে রুয়েল আহমদ (২২) ও তাহমিনা আক্তার (৩০)কে আটক করা হয়।

পরে উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নলজুড়ী বাজারের উত্তর পাশে একটি বসতঘরে আটকে রাখা অবস্থায় আয়াত উল্লাহ ও ওই তরুনীকে উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুই ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীদের স্বজনদের পক্ষ থেকে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করা হলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রুয়েল আহমদ ও তাহমিনা আক্তারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট