সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’।

সোমবার (৬ জুলাই) বিকালে নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ, সদস্য সুমন বাহাদুর প্রমুখ।

সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নগরীর পরিবেশকে সতেজ ও বাসযোগ্য রাখতে তাঁদের এই সামাজিক ও পরিবেশবাদী ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্লাবের পক্ষ থেকে এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচি চলাকালে ক্লাবের নেতৃবৃন্দ টিবি গেইট এলাকার বিভিন্ন উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। সেই সাথে রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয় তরুণ সমাজ ও পথচারীদের প্রতি আহ্বান জানান। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট