৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সিলেট নগরীর ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ট্রাক, লরি, বড়ো কাভার্ড ভ্যানসহ সকল ধরনের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই দাবিতে রোববার (৫ জুলাই) দুপুরে ক্বিন ব্রিজের দক্ষিণ মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শত বছর ধরে এই সড়ক দিয়ে গাড়ি-ঘোড়া গন্তব্যে যাচ্ছে। কখনোই এটি স্থানীয়দের জন্য হুমকির কারণ হয়নি। কিন্তু সা¤প্রতিক সময়ে ভারী যানবাহন চলাচল করায় এই সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিও সৃষ্টি হয়েছে। তাই সড়কসহ এলাকা রক্ষায় অবিলম্বে ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ পত্রিকার সম্পাদক মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী মোহাম্মদ তাজউদ্দিন, সিলেট জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা আব্দুস ছাত্তার মামুন, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ, মোঃ শাহাবুদ্দিন, সাজ্জাদ আহমদ, আব্বাস জালালী, এডভোকেট মোঃ মামুন হোসেন, শামীম আহমদ, মোহাম্মদ মুসা, সামাদুজ্জামান রনি, এনাম আহমদ, আশিক আহমদ, সুমন আহমদ, আহমদ কবীর শাওন, শাহীন আহমদ, মাছুম আহমদ, মোস্তফা আহমদ দিপু, রিফাত আব্দুল্লাহ, আব্দুল করিম, মোহাম্মদ নাজমুল হাসান, মাহতাব আহমদ, আনোয়ার মিয়া, রুমন আহমদ, তাজুল ইসলাম, উজ্জল, সাদ্দাম, প্রদীপ চন্দ্র, সুনীল বর্ম্মণ, শেফাল পাল, সুমন আহমদ, সাহেদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D