মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে। তবে বিজিবি বলছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পুশইন করা হলেও একই দিন রাতে অন্য একটি সীমান্ত দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে পুশব্যাক করা হয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি পুশইনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয় কিছু মানুষ পুশইনে বিএসএফকে সহযোগিতা করছে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় পুশইন হওয়া ১০ জনকে আটক করে বিজিবি। পরে তাঁদের নিয়ে গিয়ে রাতে অন্য একটি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট