২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” — এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, আইনবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী,পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মো: মাছুদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ দপ্তর প্রধান,বেলার প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি এবং পরিবেশ রক্ষায় সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে মারাত্মক ক্ষতি করছে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে আজকের দিনেই সঠিক পদক্ষেপ নেওয়া অপরিহার্য। পরিবেশ দূষণ রোধ, বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে।
আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। এর আগে ভাইস – চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আলিমুল ইসলাম এর নেতৃত্বে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বেলা দীর্ঘদিন যাবত বাংলাদেশে পরিবেশ আইন বাস্তবায়ন ও জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে আসছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D