মুজিবুর রহমান ফরিদ স্মরণে সিলেটে বাসদের শোকসভা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

মুজিবুর রহমান ফরিদ স্মরণে সিলেটে বাসদের শোকসভা

বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য, সাবেক সমন্বয়ক এবং চুনারুঘাট উপজেলা কমিটির সদস্য সচিব প্রয়াত কমরেড মুজিবুর রহমান ফরিদ স্মরণে
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শোকসভা ২৭জুন শনিবার বিকাল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা ও সহ সভাপতি জহর সিংহ, বাসদ বর্ধিত ফোরামের সদস্য আয়কর আইনজীবী মুখলেছুর রহমান,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ,চা শ্রমিক ফেডারেশন আহ্বায়ক হৃদয় লোহার, সংগ্রাম পরিষদের সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ প্রমূখ।

শোকসভার শুরুতে কমরেড মুজিবুর রহমান ফরিদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদ পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা ভেঙে কৃষক -শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার সারা জীবন লড়াইয়ের ময়দানে ছিলেন। তার প্রয়াণে দল একজন নিবেদিত প্রাণ, দৃঢ় চিত্তের লড়াকু কমরেড হারাল, এলাকাবাসী হারিয়েছেন একজন অন্যায়ের প্রতিবাদী সাহসী মানুষকে।

বক্তারা বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদের বিপ্লবী জীবনের সংগ্রাম, দায়িত্বশীলতা ও আদর্শিক চেতনা, শ্রমজীবী মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য আগামী দিনে কৃষক -শ্রমিক, মেহনতি মানুষের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট