সিলেটে কম্পিউটারের দোকানে আগুন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

সিলেটে কম্পিউটারের দোকানে আগুন

সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এতে কেউ হতাহত না হলেও একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মীরবক্সটুলার রায়ান্স কম্পিউটার নামে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে তিনতলা ভবন ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগি¦দিকে ছুটতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এ দুর্ঘটনায় রায়ান্স কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও আশপাশ দোকানগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি বা কেউ আহতও হননি।

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়-ক্ষতির তালিকা করা এখনো সম্ভব হয়নি। সে ব্যাপারে কাজ চলছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট