২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী তরুণ ফুটবলারদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন বয় খ্যাত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ সোহেল আহমেদ, ফুটবল কোচ খালেদ আহমেদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক তোফায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়াসংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন আমাদের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি করা। ‘ক্রীড়াহলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই শ্লোগানটি প্রমাণ করে যে খেলাধুলা এখন আর কেবল বিনোদন নয়, একে পেশা হিসেবে বেছে নেওয়ার চমৎকার সুযোগ তৈরি হয়েছে। এই মাসব্যাপী প্রশিক্ষণ তরুণদের ফুটবলীয় দক্ষতার পাশাপাশি তাদের মাঝে শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানসিকতা গড়ে তুলেছে। ভবিষ্যতে সিলেট থেকে আরও অনেক তারকা ফুটবলার দেশের বুকে সুনাম কুড়াবে বলে আমার বিশ্বাস। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D