২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের অবদানের স্বীকৃতি এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্রবেশদারে স্মৃতি ফলকের উন্মোচন করেন ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সুযোগ্য কন্যা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিব এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর চীফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক।
বুধবার (২৪ জুন) সকালে ফলক উন্মোচনের পর প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক বলেন আমার পিতা সারা দেশে হৃদরোগীরা কিভাবে চিকিৎসা সেবা অর্জন করতে পারে সে লক্ষে কাজ করে গেছেন। বিশেষ করে সিলেটের প্রতি তার আলাদা একটা হৃদস্পন্দন ছিল। তিনি বলেন যেহেতু আমার জন্ম সিলেটে সুতরাং আমিও আমার পিতার আদর্শকে অনুসরণ করে চেষ্টা করে যাব হৃদরোগীদের সেবা প্রদানে।
ফলক উন্মোচনের পর মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল বাছির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, সহ-সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান ও জামিল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, সহ সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ মনোজ্জির আলী ও আবু তালেব মুরাদ, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, প্রফেসর ডা. সামছুন নাহার বেগম (হেনা), প্রফেসর ডা. মোঃ মোখলেছুর রহমান, ড. ওয়ালি তছর উদ্দন এমবিই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিওলজিস্ট আব্দুল কাইয়ুম খাঁন ও ক্যাথল্যাব ইনচার্জ মোর্দেশ উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, লন্ডন বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী ও সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ, লজিস্টিক অফিসার মোঃ কৌশিক খাঁন ও ফিল্ড অফিসার আবীর মোঃ মুমিত প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D