২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
সিলেটে থামছে না হামের উপসর্গে মৃত্যু। শেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে টানা তিন দিনে সিলেটে মারা গেলো ৭ শিশু।
এই ৭ জন নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন, বাকিরা উপসর্গে।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথক সময়ে দুই শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বয়স ৭ মাস ও অপরজনের বয়স ৫ মাস। একজনের বাড়ি মৌলভীবাজার সদরে ও সিলেটের ওসমানীনগর উপজেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন।
তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন।
এদিকে, এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় ২ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D