সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে সিলেটে মারা গেলো ৫ শিশু।

এই ৫ জন নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক সময়ে দুই শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বয়স ৯ মাস ও অপরজনের বয়স প্রায় ৩ মাস। একজনের বাড়ি সিলেটের ওসমানীনগরে ও অপরজনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও উল্লেখ- সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৮ জন।

এদিকে, এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় ২ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট