হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৬

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে নিশ্চিত ভাবে ১৩৬ জন হাম আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ১ হাজার ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ল্যাব পরীক্ষায় আরও ১৩৬ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৯২৯ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট