১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই সিলেট আসছেন বৃহস্পতিবার (১১ জুন)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে বিকাল ৩টায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নাজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখবেন জেলা মহানগর নেতৃবৃন্দ।
বাদ মাগরিব বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর থানা শাখার উদ্যোগে ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান শায়েখে বরুণা।
রাত দশটায় শাহপরান থানা মুজাহিদ কমিটির উদ্যোগে পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির, খলীফা শায়েখ রাশিদুর রহমান ফারুক, পীর সাহেব বর্ণভী হাফি:।
শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সিলেট সারদা হলের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর এবং শাহপরান থানার মাহফিল সফলে প্রশাসন, সাংবাদিক সহ সকল ধর্মপ্রান মুসলমানদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D