৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার শাশুড়িকে বিয়ে করেছেন বলে দাবি করছেন এবং দুজনেই মালা পরে একটি বিবাহ সনদ প্রদর্শন করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের নজরে আসে।
প্রতিবেদন অনুযায়ী, আকবরপুর এলাকার ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে তার ৫২ বছর বয়সী শাশুড়ির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, এক বছর আগে তার বিয়ে হলেও সময়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। পরে বিষয়টি জানতে পেরে স্ত্রী আপত্তি জানালে পারিবারিক সম্পর্কে ভাঙন দেখা দেয়। এরপর তারা আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বলে দাবি করেন।
ভাইরাল ভিডিওতে নবদম্পতিকে একে অপরের গলায় মালা পরা অবস্থায় দেখা যায়। তারা দাবি করেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই বিয়ে হয়েছে এবং সমাজের কাছে তাদের সম্পর্ককে গ্রহণ করার আহ্বান জানান। তবে ভিডিওটির সত্যতা ও বিয়ের আনুষ্ঠানিকতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ এটিকে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
এদিকে, কানপুর দেহাত পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি এবং কোনো শাস্তিযোগ্য অপরাধের তথ্যও পাওয়া যায়নি।
ঘটনাটির অনেক তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি। তাই বিষয়টি তদন্তাধীন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন পর্যন্ত ওদের নাম পরিচয় কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D